এসএসসিতে জিপিএ-৫ পেল মতলবের মুনতাসীর মাহমুদ রাফিন
১২ আগস্ট, ২০২৬ ০৪:২০ অপরাহ্ন

  

এসএসসিতে জিপিএ-৫ পেল মতলবের মুনতাসীর মাহমুদ রাফিন

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১১-০৮-২০২৬ ১১:৩৮ অপরাহ্ন
এসএসসিতে জিপিএ-৫ পেল মতলবের মুনতাসীর মাহমুদ রাফিন
সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়ে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন কে.এম মুনতাসীর মাহমুদ রাফিন । তিনি মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহন করেছিলেন।

মুনতাসীর মাহমুদ রাফিন মতলব দক্ষিণ উপজেলার লিটল স্কলার্স হাইস্কুলের পরিচালক ও দিঘলদী এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন খাঁন এর একমাত্র ছেলে। তার এই অসাধারণ সাফল্যে পরিবার ও বিদ্যালয়ে বইছে আনন্দের বন্যা।

সাফল্যের অনুভূতি জানিয়ে কে.এম মুনতাসীর মাহমুদ রাফিন বলেন, এ সাফল্য আমার একার নয়। আমার বাবা-মা ও শিক্ষকগন সবসময় পাশে ছিলেন। আমি ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চাই। এ জন্য সকলের দোয়া প্রার্থী।

সফল শিক্ষার্থী কে.এম মুনতাসীর মাহমুদ রাফিনের পিতা মো. জাহাঙ্গীর হোসেন খাঁন ছেলের উচ্চ শিক্ষার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

চাঁদপুর বুলেটিন ডেস্ক ১১-০৮-২০২৬ ১১:৩৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 16 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া