চাঁদপুরে ফায়ার সার্ভিসের সাপ্তাহিক মহড়া
১২ আগস্ট, ২০২৬ ০৪:১৯ অপরাহ্ন

  

চাঁদপুরে ফায়ার সার্ভিসের সাপ্তাহিক মহড়া

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১১-০৮-২০২৬ ১১:৫০ অপরাহ্ন
চাঁদপুরে ফায়ার সার্ভিসের সাপ্তাহিক মহড়া
চাঁদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাপ্তাহিক মহড়া চাঁদপুর সদর উপজেলা ভূমি অফিসের সামনে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১ টায় ব্যবসায়ীদের জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে এ মহড়া অনুষ্ঠিত হয়।

চাঁদপুর উত্তর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, সেপটি ট্যাংকে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালাফাইড, সালফার ডাই অক্সিজেন, নাইট্রোজেন অক্সাইডসহ বিষাক্ত কার্বন মনোক্সাইগ্যাস তৈরি হতে পারে। অগ্নিকান্ড, বিস্ফোরন ও বিষাক্ত গ্যাসের কারনে শ্বাসরোধ হয়ে প্রাণহাির আশন্কা রয়েছে। তাই সেপটিক ট্যাংকের ঝুকি ও করণীয় সম্পর্কে জানতে হবে। সতর্কতা অবলম্বন করে জীবন বাঁচাতে হবে।

প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ জনবল দ্বারা গ্যাস ডিটেক্টরের মাধ্যমে সেফটি ট্যাংকের ভিতর বিষাক্ত গ্যাসের উপস্থিতি ও ঘনত্ব নির্ণয় করতে হবে। সেফটি ট্যাঙ্কে প্রবেশের কমপক্ষে ২৪ ঘন্টা পূর্বে ঢাকনা খুলে রাখতে হবে, যাতে করে বিষাক্ত গ্যাস নেগেটিভ প্রসারে বাইরে আসতে পারে এবং ভিতরে গ্যাস ঘনত্ব হ্রাস পায় পরিছন্নতা কর্মীদের কাজ করার প্রশিক্ষণ থাকতে হবে। বর্জ্যতে ক্ষতিকারক পদার্থ এবং সংক্রামক রোগের জীবাণু থাকতে পারে। তাই হেপাটাইটিস ও টিটোনাসের টিকা গ্রহণ করতে হবে। কখনো একা কাজ করা উচিত নয়, কাজের সময় এক বা একাধিক সহকর্মীর পাশে থাকে কাজে সহযোগিতা করতে হবে।

সেফটি ট্যাংকের ঢাকনা কোন অবস্থাতেই ফেলে রাখা যাবে না। সার্বক্ষণিক দায়িত্ববান কোন ব্যক্তিকে পরিষ্কার করার স্থানে অবস্থান করতে হবে। সর্বদা প্রতিরক্ষামূলক সরঞ্জামাদি পরিধান করতে হবে। সেফটি ট্যাংকি পরিষ্কারের সময় কোন ট্যাংকির আশেপাশে আগুন জ্বালানো বা খোলা বাতির ব্যবহার ও ধূমপান করা যাবে না।

ট্যাংকির ভিতরে মাথা ঢুকানো উচিত নয় । বিশেষ প্রয়োজনে সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে মাথা ঢুকালেও বেশিক্ষণ রাখা যাবে না। ট্যাংকের নিচে জমে থাকা তলানীর অপসারণ এরপর তার সিটি কর্পোরেশন বা পৌরসভা কর্তৃপক্ষ নির্ধারিত স্থানে ফেলতে হবে। যদি নির্ধারিত স্থানে ফেলা সম্ভব না হয় তবে ট্যাংকির পাশে একটি বড় গর্ত করে তলানি সেখানে ফেলে মাটি চাপা দিয়ে ঢেকে রাখতে হবে।

সেফটি ট্যাংকি পরিষ্কার করার পর ব্যবহৃত পাত্র, যন্ত্রপাতি, পোশাক ও সেফটি ট্যাংকির আশেপাশ পরিষ্কার করে ব্লিচিং পাউডার দিয়ে ছিটিয়ে জীবনমুক্ত করতে হবে।

তিনি আরো বলেন, আমরা চাঁদপুর উত্তর ও দক্ষিণ ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট এক যোগে " সেপটিক ট্যাংক মরনফাঁদ "সেপটি ট্যাংকের ঝুঁকি ও করণীয় সম্পর্কে জানুন, জীবন রক্ষা করুন " জনসচেতনার লক্ষ্যে মার্কেট ও বড় বড় ভবন সমুহের সামনে এ মহড়া করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ি সমিতির সভাপতি মহসিন মিয়া, সাধারন সম্পাদক জাকির হোসেন মৃধা, ব্যবসায়ি আলী হেসেন, লিটন খানসহ স্হানীয় জনগন। পরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জনসচেতনার লিপলেট বিতরন ও জরুরী সেবার ও ফায়ার সার্ভিসের নাম্বার সম্বলিত স্টিকার বিতরন করা হয়।

চাঁদপুর বুলেটিন ডেস্ক ১১-০৮-২০২৬ ১১:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 16 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া