চাঁদপুরে এসএসসিতে জমজ দুই বোনের জিপিএ-৫ অর্জন: প্রকৌশলী হতে চায় তারা
১২ আগস্ট, ২০২৬ ০৪:২০ অপরাহ্ন

  

চাঁদপুরে এসএসসিতে জমজ দুই বোনের জিপিএ-৫ অর্জন: প্রকৌশলী হতে চায় তারা

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১২-০৮-২০২৬ ০১:০৪ পূর্বাহ্ন
চাঁদপুরে এসএসসিতে জমজ দুই বোনের জিপিএ-৫ অর্জন: প্রকৌশলী হতে চায় তারা
​এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে একসাথে জিপিএ-৫ পেয়ে অনন্য গৌরব অর্জন করেছে জমজ দুই বোন নাহিয়ান তাসনিম বারাকাত ও তাসনুবা নুর বারাকাত।

​নাহিয়ান চাঁদপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ (ইংলিশ ভার্সন) এবং তাসনুবা চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এই সাফল্য অর্জন করে। তারা চাঁদপুরের বিশিষ্ট পরিবার ও বীর মুক্তিযোদ্ধা মরহুম লুৎফর রহমান লুতু পাটোয়ারীর নাতনী এবং আবুল বারাকাত লিজন পাটোয়ারী ও নিগার পিংকি দম্পতির কন্যা। ​

সাফল্যের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে জমজ দুই বোন জানায়, "আল্লাহর দরবারে শুকরিয়া এবং আমাদের বাবা-মা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তাদের নিয়মিত দিকনির্দেশনা ও আমাদের নিজেদের অধ্যাবসায়ের ফলেই আজ এই ফলাফল সম্ভব হয়েছে। ভবিষ্যতে প্রকৌশল (ইঞ্জিনিয়ারিং) বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও মানুষের সেবা করতে চাই।" ​

মেধাবী দুই কন্যার এই সাফল্যে আনন্দ প্রকাশ করে বাবা আবুল বারাকাত লিজন পাটোয়ারী বলেন, "আমার মেয়েরা পড়াশোনায় সবসময় মনোযোগী ছিল। তাদের এই ফলাফলে আমরা পরিবার হিসেবে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন, যেন ওরা ভবিষ্যতে মানুষের মতো মানুষ হয়ে দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে পারে।"

চাঁদপুর বুলেটিন ডেস্ক ১২-০৮-২০২৬ ০১:০৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 25 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া