আশিকাটি ইউনিয়নে ভিডব্লিউবি উপকারভোগীদের মাঝে চাল বিতরণ
১৪ আগস্ট, ২০২৬ ০৩:১১ পূর্বাহ্ন

  

আশিকাটি ইউনিয়নে ভিডব্লিউবি উপকারভোগীদের মাঝে চাল বিতরণ

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১৩-০৮-২০২৬ ০২:২৫ পূর্বাহ্ন
আশিকাটি ইউনিয়নে ভিডব্লিউবি উপকারভোগীদের মাঝে চাল বিতরণ
চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপকারভোগী পরিবারের মাঝে চাল বিতরণ করেন আশিকাটি ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. রবিউল ইসলাম। এ সময় ইউনিয়নের মোট ১১০ জন ভিডব্লিউবি কার্ডধারীর প্রত্যেককে ৩০ কেজি করে চাল দেওয়া হয়।

চাল বিতরণকালে উপস্থিত ছিলেন আশিকাটি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আবু বকর মানিক, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আশরাফ রিপন, ইউনিয়ন গ্রাম আদালতের বিচারক বিল্লাল মাল, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন বাবলু, ইউনিয়ন যুবদলের সভাপতি বারেক খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বকুল সরকারসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা।

এ সময় সংশ্লিষ্টরা ভিডব্লিউবি কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের নিয়মিত সহায়তা প্রদানের গুরুত্ব তুলে ধরেন।

চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৩-০৮-২০২৬ ০২:২৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 21 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া