যমজ ভাই-বোন পেল জিপিএ-৫,দু'জনের স্বপ্ন ডাক্তার হওয়া
১৪ আগস্ট, ২০২৬ ০৩:১১ পূর্বাহ্ন

  

যমজ ভাই-বোন পেল জিপিএ-৫,দু'জনের স্বপ্ন ডাক্তার হওয়া

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১৩-০৮-২০২৬ ০৯:২৪ পূর্বাহ্ন
যমজ ভাই-বোন পেল জিপিএ-৫,দু'জনের স্বপ্ন ডাক্তার হওয়া

এবারের এসএসসি পরীক্ষায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার যমজ ভাই-বোন মো. আহাদ খাঁন ও লামিয়া খাঁন জিপিএ-৫ পেয়েছে । একই পরিবারের দুই সন্তান একসঙ্গে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনে পরিবার, স্বজন ও শিক্ষকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।

মো.আহাদ খাঁন ও লামিয়া খাঁন উপজেলার পাঁচঘড়িয়া গ্রামের মো. মো.হেলাল উদ্দিন খাঁন ও ফারজানা লাভলী দম্পতির সন্তান।তাদের বাবা ঢাকায় ব্যবসা করেন এবং মা গৃহিণী।

যমজ ভাই-বোন এবার আলহাজ্ব তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ফল প্রকাশের পর তাদের সাফল্যের খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন,সহপাঠী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়।

আহাদ খাঁন ও লামিয়া খাঁন জানায়, ভালো ফলাফলের জন্য তারা বাবা-মা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতে দু'জনই ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়।

আহাদ খাঁন ও লামিয়ার বাবা মো. হেলাল উদ্দিন খাঁন বলেন, ছেলে-মেয়ে দুজনের জন্য অনেক কষ্ট করেছি। একই সঙ্গে দুজনের ভালো ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত। তাদের ভবিষ্যৎ জীবনের জন্য সবার কাছে দোয়া চাই।

আলহাজ্ব তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ রানা জানান, আমাদের প্রতিষ্ঠানের দুই যমজ ভাই-বোনের জিপিএ-৫ অর্জনে তারা অত্যন্ত আনন্দিত। আহাদ ও লামিয়ার এই সাফল্য শুধু পরিবারের জন্য নয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার জন্যও গর্বের বিষয় হয়ে উঠেছে। তাদের সার্বিক মঙ্গল কামনা করছি।

চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৩-০৮-২০২৬ ০৯:২৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 45 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া