এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে চিকিৎসক হতে চায় মারিয়াম বিল্লাল
১৪ আগস্ট, ২০২৬ ০৩:১০ পূর্বাহ্ন

  

এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে চিকিৎসক হতে চায় মারিয়াম বিল্লাল

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১৩-০৮-২০২৬ ১০:৩৪ পূর্বাহ্ন
এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে চিকিৎসক হতে চায় মারিয়াম বিল্লাল

​চাঁদপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল আমিন একাডেমি স্কুল ও কলেজ থেকে বিজ্ঞান বিভাগে গোল্ডেন এ-প্লাস (GPA-5.00) অর্জন করে এলাকায় এক অনন্য সাফল্যের সৃষ্টি করেছে মেধাবী ছাত্রী মারিয়াম বিল্লাল।

​তার এই অভাবনীয় সাফল্যে পরিবার, শিক্ষক এবং পুরো এলাকাবাসী অত্যন্ত আনন্দিত ও গর্বিত। মারিয়াম বিল্লাল চাঁদপুর সদর উপজেলার হাজী মহসিন রোড, সোয়াল বাড়ি নিবাসী এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব বিল্লাল হোসেন ও গৃহিণী কলি বেগম দম্পতির কৃতি কন্যা। আলী রাজা জামে মসজিদের পার্শ্ববর্তী এলাকার এই বাসিন্দা ছোটবেলা থেকেই অত্যন্ত মনোযোগী ও মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত।

​এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করে কাঙ্ক্ষিত এই ফলাফল অর্জনের বিষয়ে মারিয়াম বিল্লাল জানায়, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং বাবা-মায়ের অকৃত্রিম উৎসাহ ও দোয়াই তার এই সাফল্যের মূল চাবিকাঠি। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমেই সে এই ফলাফল অর্জন করতে পেরেছে।

​তিনি তার সাফল্যের কৃতিত্ব বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি তার মা-বাবাকে উৎসর্গ করেছেন, যারা সবসময় তাকে পড়াশোনায় অনুপ্রাণিত করেছেন।

​মারিয়ামের ইচ্ছা কেবল পড়াশোনাতেই সীমাবদ্ধ নয়, তার সুদূর প্রসারী এক লক্ষ্য রয়েছে। বড় হয়ে সে দেশের মানুষের সেবা করার ব্রত নিয়ে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন (Gynecologist & Surgeon) হতে চায়। সমাজের অবহেলিত ও চিকিৎসাবঞ্চিত মা ও বোনদের সুচিকিৎসা প্রদানে নিজেকে উৎসর্গ করতে চায় এই মেধাবী তরুণী।

​তার এই মহৎ স্বপ্ন পূরণে সে সকলের কাছে আন্তরিক দোয়া কামনা করেছে। মারিয়ামের এই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এলাকার বিশিষ্টজন ও শিক্ষকরা তার সর্বাঙ্গীন কল্যাণ ও সাফল্য কামনা করেছেন।

চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৩-০৮-২০২৬ ১০:৩৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 72 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া