এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে প্রযুক্তি উদ্যোক্তা হতে চান মোঃ ফাতিন হাসনাত
১৪ আগস্ট, ২০২৬ ০৩:১০ পূর্বাহ্ন

  

এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে প্রযুক্তি উদ্যোক্তা হতে চান মোঃ ফাতিন হাসনাত

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
১৩-০৮-২০২৬ ১১:১০ অপরাহ্ন
এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে প্রযুক্তি উদ্যোক্তা হতে চান মোঃ ফাতিন হাসনাত
চাঁদপুরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হাসান আলী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে গোল্ডেন এ-প্লাস (GPA-5.00) অর্জন করে অনন্য সাফল্যের সৃষ্টি করেছে মেধাবী ছাত্র মোঃ ফাতিন হাসনাত।

কুমিল্লা বোর্ড থেকে পরীক্ষা দিয়ে ১২৫০ এর মধ্যে ১১৭৮ নাম্বার অর্জন করেছে।সেরা রেজাল্ট করেছে ইংরেজিতে।২০০ নাম্বার এর মধ্যে ১৯৭ নাম্বার।

ফাতিন হাসনাত মোহাম্মদ মাকসুদ হাসান এবং কানিজ ফাতেমা দম্পতির মধ্যে বড় সন্তান। পিতা মোহাম্মদ মাকছুদ হাসান বার্ডের নির্বাহী পরিচালক এবং মাতা কানিজ ফাতেমা চাঁদপুরের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক।

সাফল্যের অনুভূতি জানিয়ে মোঃ ফাতিন হাসনাত বলেন,মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ তিনি আমাকে ও আর পরিবারকে সম্মানিত করেছেন। সকল প্রশংসা আল্লাহরই জন্য, তিনি আমাকে সুস্থতা দিয়েছেন, আর আমার বাবা-মা যিনি আমাকে এই সাফল্যের জন্য সবসময় প্রেরণা জুগিয়েছেন।

তিনি আরো বলেন,আমি ধন্যবাদ জানাই আমার সকল শিক্ষকবৃন্দ, বড় ভাই ও শিক্ষাজীবনে এই পর্যন্ত যারা যারা আমাকে শিখিয়েছেন, ভুল হলে সংশোধন করে দিয়েছেন আর ধৈর্য্য সহকারে আমার না জানা প্রশ্নের উত্তর দিয়ে আমার জ্ঞানকে সমৃদ্ধ করেছেন।আমার জীবনে বড় হয়ে প্রযুক্তি উদ্যোক্তা হওয়াই একমাত্র লক্ষ্য।


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ১৩-০৮-২০২৬ ১১:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 99 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া