নৃত্য ও সংস্কৃতি আমাদের বাঙালি ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ: শেখ ফরিদ আহমেদ মানিক
১৪ আগস্ট, ২০২৬ ১১:০৭ অপরাহ্ন

  

   শিরোনামঃ

নৃত্য ও সংস্কৃতি আমাদের বাঙালি ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ: শেখ ফরিদ আহমেদ মানিক

অনলাইন ডেস্ক
১৪-০৮-২০২৬ ০৭:১১ অপরাহ্ন
নৃত্য ও সংস্কৃতি আমাদের বাঙালি ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ: শেখ ফরিদ আহমেদ মানিক
চাঁদপুরে সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নৃত্য প্রতিযোগিতা ও নৃত্য উৎসব। সংগঠনটির ৩৯ বছরে পদার্পণ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, “নৃত্য ও সংস্কৃতি আমাদের বাঙালি ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও নানা অপসংস্কৃতি থেকে দূরে রাখতে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। সপ্তরূপা নৃত্য শিক্ষালয় দীর্ঘ ৩৯ বছর ধরে চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তাদের এই পথচলা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আমি প্রত্যাশা করি।”

তিনি আরও বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অসাম্প্রদায়িকতা, মানবতা ও সাম্যের কবি। তাঁর আদর্শ ও সৃষ্টিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাঁদপুরের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের সভাপতি কাদের পলাশের সভাপতিত্বে ও প্রান্ত সেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নৃত্য প্রতিযোগিতার বিচারক দীপ দত্ত আকাশ।

এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস শুক্কুর পাটওয়ারী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শরীফ চৌধুরী, সফিউল আলম বাবু ও ফারুক আহম্মেদসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

নৃত্য প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী দুটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে দুই গ্রুপের মোট ছয়জনকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে বিজয়ীদের হাতে নগদ অর্থ পুরস্কার ও সনদ তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

আয়োজকরা বলেন, নতুন প্রজন্মের মধ্যে নৃত্য ও সংস্কৃতির চর্চা ছড়িয়ে দিতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে সপ্তরূপা নৃত্য শিক্ষালয়। সংগঠনটির ৩৯ বছরের পথচলায় এ ধরনের আয়োজন সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী, অভিভাবক ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের সভাপতি কাদের পলাশ, সহসভাপতি মাইনুল ইসলাম মানিক এবং সাধারণ সম্পাদক অনিমা সেন চৌধুরী।


অনলাইন ডেস্ক ১৪-০৮-২০২৬ ০৭:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 9 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া