পিতার বিরুদ্ধে ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মেয়ের সাংবাদিক সম্মেলন
১৫ আগস্ট, ২০২৬ ০২:৫৫ অপরাহ্ন

  

পিতার বিরুদ্ধে ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মেয়ের সাংবাদিক সম্মেলন

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১৫-০৮-২০২৬ ০১:৪১ অপরাহ্ন
পিতার বিরুদ্ধে ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মেয়ের সাংবাদিক সম্মেলন

​চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ধারের টাকা ফিরিয়ে না দেওয়ায় নিজ পিতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন শাহনাজ আক্তার (২৪) নামের এক প্রবাসীর স্ত্রী।

গতকাল শুক্রবার (১৪ আগস্ট) মতলব বাজারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি তার পিতা স্বপন খানের বিরুদ্ধে সাড়ে ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তোলেন।

​সংবাদ সম্মেলনে শাহনাজ জানান, তার স্বামী রবিউল মিয়াজী দীর্ঘ চার বছর ধরে দুবাই প্রবাসে রয়েছেন। প্রবাস থেকে স্বামীর পাঠানো এবং ব্যাংক ও এনজিও থেকে বিভিন্ন সময়ে হাওলাত নেওয়া মোট সাড়ে ১৭ লাখ টাকা ব্যবসার কথা বলে নেন তার পিতা স্বপন খান। কথা ছিল, প্রবাস থেকে স্বামী দেশে ফেরার পর বাড়ি নির্মাণের সময় ওই টাকা ফেরত দেওয়া হবে।

​চলতি বছরের শুরুতে স্বামী রবিউল দেশে ফিরে টাকা ফেরত চাইলে পিতা স্বপন খান টালবাহানা শুরু করেন। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশি বৈঠকে দুই দফায় ১২ লাখ টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু সে অনুযায়ী টাকা না দিয়ে পিতা ও ভাই উল্টো শাহনাজ, তার স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।

​প্রবাসীর মা তাজুল ইসলাম বলেন, ছেলের কষ্টের উপার্জিত টাকা নিয়ে এমন প্রতারণা আমরা আশা করিনি। আমরা এর সুষ্ঠু বিচার ও অর্থ ফেরত চাই।

এ বিষয়ে অভিযুক্ত পিতা স্বপন খানের সাথে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

​উল্লেখ্য, প্রায় আট বছর আগে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের বাবুরপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে রবিউল মিয়াজীর সাথে দক্ষিণ ঘোড়াধারী গ্রামের স্বপন খানের মেয়ে শাহনাজের পারিবারিকভাবে বিয়ে হয়। বর্তমানে তাদের একটি কন্যাসন্তান রয়েছে।

চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৫-০৮-২০২৬ ০১:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 14 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া