মতলব দক্ষিণে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও মিলাদ
১৬ আগস্ট, ২০২৬ ০২:১৮ অপরাহ্ন

  

মতলব দক্ষিণে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও মিলাদ

মিজানুর রহমান
১৫-০৮-২০২৬ ০৩:২৭ অপরাহ্ন
মতলব দক্ষিণে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও মিলাদ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বাদ আছর মতলব বাজার শাহী জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ ড. মো. জালাল উদ্দিনের নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার। পরে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মতলব বাজার শাহী জামে মসজিদের ইমাম মাওলানা মো. এনায়েত উল্লাহ আশেকী। মোনাজাতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম কামনা করা হয়। একই সঙ্গে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সাগর, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবু, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. শোয়েব আহমেদ, নজরুল ইসলাম নীহার চৌধুরী, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান (ভিপি জাকির), সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, উপজেলা কৃষকদলের সভাপতি হানিফ পাটোয়ারী, সাধারণ সম্পাদক আমির খসরু প্রধান, সাবেক ভিপি জাহাঙ্গীর আলম প্রধান, পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, মতলব পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক হায়াত আলী, মতলব পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির মিয়াজী এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান। এছাড়া নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন প্রধান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, পৌর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান সাগর, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওয়ালী উল্লাহ ঢালী, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন প্রধান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সুলতান সরকার এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ পারভেজ পনিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিজানুর রহমান ১৫-০৮-২০২৬ ০৩:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 11 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া