ঢাকাস্থ চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরামের কমিটি গঠন
১৬ আগস্ট, ২০২৬ ০২:১৮ অপরাহ্ন

  

ঢাকাস্থ চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরামের কমিটি গঠন

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১৫-০৮-২০২৬ ০৯:২৬ অপরাহ্ন
ঢাকাস্থ চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরামের কমিটি গঠন

চাঁদপুর জেলার বিসিএস ক্যাডারে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক ও কল্যাণমুখী সংগঠন "চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরাম"এর প্রথম সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১৫ আগষ্ট) বিকাল ৩টায় ঢাকার বেইলী রোডে অবস্থিত অফিসার্স ক্লাবে কমিটি গঠনের এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় কর্মকর্তাদের সামাজিক বন্ধন সুদৃঢ়করণ ও ফোরামের স্থায়ী রূপরেখা প্রণয়নের লক্ষ্যে দু'টি কমিটি গঠন করা হয়। একটি আহ্বায়ক কমিটি অপরটি গঠনতন্ত্র উপ-কমিটি।

সভায় সর্বসম্মতিক্রমে ডা. মো: আমিনুল ইসলাম কে আহবায়ক এবং মোঃ আমিনুল হক, সরকার আবুল কালাম আজাদ ও মো: ভিখারুদ্দৌলা চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক এবং মোঃ জাকির হোসেন কামাল, মোঃ জাকির হোসেন জামাল ও এ.কে.এম রফিকূল ইসলাম কে কমিটির সম্মানিত সদস্য করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

অন্যদিকে, গঠনতন্ত্র উপ-কমিটিতে ড. মো: আবদুল হককে আহ্বায়ক ও মোঃ সহিদ উল্লা মিয়া, মো: ফারুক হোসেন, মোঃ মাকছুদুর রহমান পাটওয়ারী, ড. মোঃ শাহ আলম, মো: ভিখারুদ্দৌলা চৌধুরী , মোঃ মইনুল ইসলাম মজুমদার, তানিয়া তাকাসসুমকে সম্মানিত সদস্য করে ৮ সদস্যের গঠনতন্ত্র উপ-কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে খসড়া গঠনতন্ত্র প্রণয়ন ও সদস্য সংগ্রহ সম্পন্ন করার দায়িত্ব প্রদান করা হয়েছে।

চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৫-০৮-২০২৬ ০৯:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 24 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া