শিক্ষার্থী তায়েবা আক্তারের মৃত্যুতে বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল মাদরাসায় দোয়া ও মিলাদ
১৬ আগস্ট, ২০২৬ ০৩:০৯ অপরাহ্ন

  

শিক্ষার্থী তায়েবা আক্তারের মৃত্যুতে বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল মাদরাসায় দোয়া ও মিলাদ

ফয়েজ আহমেদ
১৬-০৮-২০২৬ ০১:৪০ অপরাহ্ন
শিক্ষার্থী তায়েবা আক্তারের মৃত্যুতে বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল মাদরাসায় দোয়া ও মিলাদ
গত বৃহস্পতিবার বিষ্ণুদী ইসলামি ফাজিল ডিগ্রি মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী তায়েবা আক্তার মাদরাসায় ক্লাস শেষে বাড়ি ফেরার পথে ট্রেনের নিচে চাপা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন।

রোববার (১৬ আগস্ট) মরহুমা তায়েবা আক্তারের আত্মার মাগফিরাত কামনায় বিষ্ণুদী ইসলামি ফাজিল ডিগ্রি মাদরাসায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

দোয়া ও মিলাদে মাদরাসার প্রিন্সিপাল মুফতি জসিম উদ্দিন আল-ক্বাদেরীসহ সকল শিক্ষক, শিক্ষার্থী এবং তায়েবার সহপাঠীরা উপস্থিত ছিলেন।

তায়েবার সহপাঠীরা আবেগাপ্লুত হয়ে বলেন, “তায়েবা খুব ভালো মনের মানুষ ছিল। আমরা তাকে অনেক মিস করব।”

শিক্ষকরাও স্মৃতিচারণ করে বলেন, তায়েবা আক্তার ছিল ভদ্র, নম্র ও বিনয়ী। সে শিক্ষকদের সম্মান করত এবং সবার সঙ্গে ভালো আচরণ করত। তার অকাল মৃত্যুতে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

দোয়া ও মিলাদ শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং মহান আল্লাহর কাছে তাকে জান্নাতুল ফেরদৌস দান করার জন্য বিশেষ মোনাজাত করা হয়।


ফয়েজ আহমেদ ১৬-০৮-২০২৬ ০১:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 36 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া