ফরিদগঞ্জে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে অটোরিকশা চালক গ্রেপ্তার
১৭ আগস্ট, ২০২৬ ০১:৩৮ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে অটোরিকশা চালক গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৬-০৮-২০২৬ ০৭:২৪ অপরাহ্ন
ফরিদগঞ্জে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে অটোরিকশা চালক গ্রেপ্তার
চাঁদপুরের ফরিদগঞ্জে স্কুলে যাওয়ার পথে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ব্যাটারিচালিত রিকশার এক চালককে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ উল্যাহ নিশ্চিত করেছেন।

অভিযুক্ত ছিদ্দিক হাওলাদারকে (৪০) উপজেলার নয়ারহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সকালে উপজেলার চরদুঃখিয়া এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার ফরিদগঞ্জ থানায় মামলা করে শিশুটির পরিবার।

ওসি এরশাদ উল্যাহ বলেন, 'অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। ৪৮ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের কথা স্বীকার করেছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।'


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৬-০৮-২০২৬ ০৭:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 27 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া