শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৬-০৮-২০২৬ ০৭:৩২ অপরাহ্ন |
রোববার (১৬ আগস্ট) বিকেলে কচুয়া থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম আকাশ।
পুলিশ জানায়, গত ২৭ জুন কচুয়া পৌরসভার ওয়ালটন প্লাজা সংলগ্ন মোহাম্মাদ নুরুল ইসলামের বাসায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে ঢোকে ৪-৫ জনের একটি দল। কৌশল অবলম্বন করে তারা গৃহবধূর খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। পরিবারের সদস্যরা অচেতন হয়ে পড়লে আলমারি থেকে ১৩ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় প্রতারক চক্রটি।
এ ঘটনায় মামলা দায়েরের পর তদন্তে নেমে প্রযুক্তির সহায়তায় ডেমরা থেকে মো. ইব্রাহিম (৫০) ও লৌহজং থেকে মো. বিল্লাল হোসেনকে (৪০) গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁতীবাজারের একটি স্বর্ণের দোকান থেকে উদ্ধার করা হয় চুরি হওয়া স্বর্ণ।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম আকাশ জানান, গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া