শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৬-০৮-২০২৬ ০৯:২৯ অপরাহ্ন |
রবিবার (১৬ আগস্ট) দুপুরে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি সুজন আদালতে উপস্থিত ছিলেন। সুজন ফরিদগঞ্জের চরমঘুয়া গ্রামের আবুল বাশার খানের ছেলে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামিদের খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীর বক্তব্যে জানা যায়, ২০১৭ সালে মিশুর সঙ্গে পাশের সন্তোষপুর গ্রামের কাতার প্রবাসী সোহেল বেপারীর বিয়ে হয়। স্বামী বিদেশে যাওয়ার পর শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বিরোধ তৈরি হলে মিশু বাবার বাড়িতে চলে আসেন। এর জেরে ২০১৯ সালের ২৯ জুলাই ভোরে মিশুর বাবার বাড়িতে ঢুকে সুজন ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও কানে গুরুত আঘাত করেন। ঢাকায় নেওয়ার পথে মিশুর মৃত্যু হয়।
এ ঘটনায় মিশুর মা ছালেহা বেগম বাদী হয়ে সুজনকে প্রধান আসামি করে ফরিদগঞ্জ থানায় ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তৎকালীন তদন্ত কর্মকর্তা সে বছরের ১৬ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী কোহিনুর রশিদ জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সুজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর আসামিদের খালাস দিয়েছেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া