শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৭-০৮-২০২৬ ০২:৫৯ অপরাহ্ন |
রোববার (১৬ আগস্ট) চাঁদপুর সদর মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান দুটি পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়।
প্রথম অভিযানে শাহতলী আদর্শ একাডেমির সামনের পাকা রাস্তা থেকে মো. ফখরুল ইসলাম খাঁনকে (৩৭) গ্রেপ্তার করা হয়। তিনি সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলী খাঁনবাড়ি এলাকার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে চারটি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী চাঁদপুর সদর মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
অপর অভিযানে স্বর্ণখোলা রোডের যাকারিয়া আল-ইসলামিয়া মাদ্রাসার সামনে থেকে আইনুল ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটেরগাঁও খাঁনবাড়ি এলাকার বাসিন্দা। তার কাছ থেকে দুটি ইয়াবা ট্যাবলেট ও সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড দেন।
অভিযান ও মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো. সোহেল রানা প্রসিকিউশন পরিচালনা করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া