বিদ্যুৎ সংকট মোকাবিলায় রাত ৮টার মধ্যে দোকান বন্ধ নিশ্চিতে হাজীগঞ্জে প্রশাসনের অভিযান
১৮ আগস্ট, ২০২৬ ০৩:৪৮ অপরাহ্ন

  

   শিরোনামঃ

বিদ্যুৎ সংকট মোকাবিলায় রাত ৮টার মধ্যে দোকান বন্ধ নিশ্চিতে হাজীগঞ্জে প্রশাসনের অভিযান

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৭-০৮-২০২৬ ১০:১৬ অপরাহ্ন
বিদ্যুৎ সংকট মোকাবিলায় রাত ৮টার মধ্যে দোকান বন্ধ নিশ্চিতে হাজীগঞ্জে প্রশাসনের অভিযান
চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যুৎ সংকট মোকাবিলা ও সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে রাত ৮টার মধ্যে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

অভিযানকালে বিভিন্ন বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করে নির্ধারিত সময়ের মধ্যে দোকান বন্ধ রাখার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে বিদ্যুতের অপচয় রোধে অপ্রয়োজনীয় আলোকসজ্জা ও বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবহার সীমিত রাখার আহ্বান জানানো হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারি নির্দেশনা মেনে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ রাখতে হবে। নির্দেশনা অমান্য করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানিয়েছে উপজেলা প্রশাসন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৭-০৮-২০২৬ ১০:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 36 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া