শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৮-০৮-২০২৬ ০৯:০৯ অপরাহ্ন |
এ বিষয়ে ভুক্তভোগী আজহারুল ইসলাম চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার রাতে পুরান বাজার বট গাছের মোড়ের আমজাদ আলী রোডে চুরির ঘটনাটি ঘটে।
অভিযোগে উল্লেখ করা হয়, আজহারুল ইসলামের বসতঘরে পরিবারের লোকজনের অনুপুস্থিতিতে জানালার গ্রিল কেটে ভিতরে ঢুকে ঘরের ভিতরে থাকা স্টিলের আলমারী ভেঙ্গে বাড়ী করার নগদ পাঁচ লক্ষ টাকা, ও ২ ভরি স্বর্ণ নিয়ে যায় চোরচক্র। এছাড়া ঘরে থাকা প্রায় ৮০ হাজার টাকার মূল্যবান বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়।
ভুক্তভোগী আজহারুল ইসলাম জানান, আমি চুরি যাওয়া নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া