শিরোনামঃ
অনলাইন ডেস্ক ১৯-০৮-২০২৬ ১১:০৭ অপরাহ্ন |
বুধবার (১৯ আগস্ট) ৭টা ২৫ মিনিটে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জুম্মান শহরের কয়লাঘাট এলাকার হাবিব হাওলাদারের ছেলে।
এর আগে ওই যুবক চুরি করার উদ্দেশ্যে বহুতল ভবনে প্রবেশ করেছিলেন বলে স্থানীয়দের মধ্যে দাবি রয়েছে। এ সময় দুর্ঘটনাবশত ভবনের উপর থেকে নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করান।
তবে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে তিনি মারা যান।
জুম্মানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার স্বজনরা হাসপাতালে ভিড় করেন। এ সময় স্বজনদের কান্নায় হাসপাতাল এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান হাসপাতালে গিয়ে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া