শিরোনামঃ
অনলাইন ডেস্ক ২০-০৮-২০২৬ ০৮:৫৭ অপরাহ্ন |
আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করলে তাকে ফুলেল সংবর্ধনা দিয়ে বরণ করে নেন হাইমচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর কুদ্দুস মেহনতী, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মাঝি, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আখনসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও তাঁতী দলের নেতৃবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রদল নেতা সিয়াম মাঝিসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
মো. মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী বলেন, “আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘর তাওয়াফ ও মদিনা শরিফ জিয়ারত করে সুস্থভাবে ফিরতে পেরেছি। আমি সেখানে হাইমচরের সর্বস্তরের জনগণ, বিএনপি পরিবারের সকল নেতাকর্মী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়া করেছি। দেশের মানুষের মুক্তি ও গণতন্ত্র ফিরে আসুক—এই দোয়াই করেছি।”
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর কুদ্দুস মেহনতী বলেন, “শফিক ভাই হাইমচর বিএনপির ঐক্যের প্রতীক। আল্লাহ তার ওমরাহ কবুল করুন। তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি, থাকব।”
উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মাঝি বলেন, “শফিক ভাই আমাদের অভিভাবক। তার আগমনে যুবদল নতুন শক্তি পেয়েছে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমরা মাঠে আছি।”
যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আখন বলেন, “আমাদের প্রিয় নেতা শফিক পাটওয়ারী ভাই একজন পরহেজগার ও ত্যাগী নেতা। তিনি সবসময় যুবদলের পাশে থেকেছেন এবং দিকনির্দেশনা দিয়েছেন। তার পবিত্র ওমরাহ আল্লাহ কবুল করুন। তার এই আগমনকে ঘিরে হাইমচর যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে ইনশাআল্লাহ। আমরা তার নেতৃত্বে আগামী দিনের সকল আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকব।”
ছাত্রদল নেতা সিয়াম মাঝি বলেন, “শফিক চাচার জন্য ছাত্রদলের পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও শুভকামনা। আল্লাহ তাকে নেক হায়াত দান করুন।”
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া