শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২১-০৮-২০২৬ ০৭:১২ অপরাহ্ন |
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. হাবিবুর রহমান ওরফে সাজিদ ওরফে হেদায়েত হুজুর (৪১) এবং মো. রকিবুল হাসান নয়ন ওরফে রাব্বী ওরফে রাব্বী শরীফ (৩৬)।
পুলিশ জানায়, চাঁদপুর সদর মডেল থানায় করা সাধারণ ডায়েরি ও ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রটির সন্ধান পাওয়া যায়। চক্রের সদস্যরা বিভিন্ন ফেসবুক পেজে ইলিশ মাছসহ নানা পণ্য বিক্রির আকর্ষণীয় বিজ্ঞাপন প্রকাশ করতেন। পরে পণ্য সরবরাহের কথা বলে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক হিসাবের মাধ্যমে টাকা নিয়ে যোগাযোগ বন্ধ করে দিতেন।
চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমানের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন ডিবির ওসি মো. মজিবুর রহমান।
ডিবির এসআই মো. আনছার উল্লাহ ও এসআই মো. জিয়াউল হক জিয়ার সমন্বয়ে গঠিত একটি দল নড়াইলের কালিয়া থানা-পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে অভিযান চালায়। পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম এলাকা থেকে হাবিবুর রহমান এবং চাঁদপুর মধ্যপাড়া এলাকা থেকে রকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তার দুজন ও তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। চক্রটির আরও কয়েকজন সদস্যের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনসহ পলাতক ও অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এবং দণ্ডবিধি অনুযায়ী নিয়মিত মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান অনলাইনে পণ্য কেনাবেচার সময় অপরিচিত ব্যক্তি বা ফেসবুক পেজে টাকা পাঠানোর আগে যথাযথ যাচাই-বাছাই করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া