শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২২-০৮-২০২৬ ১২:৩৫ পূর্বাহ্ন |
পৌরসভা সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত পাইপলাইন দুটি প্রতিস্থাপনে গত তিন দিন ধরে দিন-রাত কাজ চলছে। ইতোমধ্যে একটি পাইপলাইন প্রতিস্থাপনের কাজ শেষ হয়েছে। বর্তমানে গ্রাহকদের রোটেশন পদ্ধতিতে পানি সরবরাহ করা হচ্ছে।
অবশিষ্ট পাইপলাইনটির প্রতিস্থাপনকাজ আগামীকালের মধ্যে শেষ হবে বলে আশা করছে পৌরসভা কর্তৃপক্ষ। কাজ শেষ হলে নতুন বাজার পানির পাম্পের পানি সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক হবে।
সাময়িক পানি সংকটের কারণে গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে চাঁদপুর পৌরসভা। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের ধৈর্য ধারণ এবং সংস্কারকাজে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে। গ্রাহকদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতাও জানিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া