হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের নতুন অধ্যক্ষ বেদারুল আলম
১৮ অক্টোবর, ২০২৬ ০৪:৩৬ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের নতুন অধ্যক্ষ বেদারুল আলম

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২২-০৮-২০২৬ ০৪:০৮ অপরাহ্ন
হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের নতুন অধ্যক্ষ বেদারুল আলম
চাঁদপুরের হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন চাঁদপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ বেদারুল আলম।

বৃহস্পতিবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ বেদারুল আলমকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) ওএসডি (বিশেষ কর্মকর্তা) হিসেবে বদলি করে হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পদে সংযুক্ত করা হয়েছে। তাঁর পরিচিতি নম্বর ৬৪৯৪।

আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে এ বদলি ও পদায়ন কার্যকর থাকবে। সংশ্লিষ্ট কর্মকর্তাকে নিজ পিডিএসে লগইন করে অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আগামী ২৭ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে তাঁকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই দিন অপরাহ্নে তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজ-২ শাখার উপসচিব শাহিনা পারভীনের স্বাক্ষরে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

অধ্যাপক মোহাম্মদ বেদারুল আলম এর আগে চাঁদপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পদে তাঁর নিয়োগ দেওয়া হয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২২-০৮-২০২৬ ০৪:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 155 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া