মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান তপদার
২৩ আগস্ট, ২০২৬ ১২:৫১ পূর্বাহ্ন

  

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান তপদার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৩-০৮-২০২৬ ১২:৪২ পূর্বাহ্ন
মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান তপদার
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাটরা বিলওয়াই এলাকার বাসিন্দা জুম্মান তপদার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী (ইউএস আর্মি)-তে যোগ দিয়েছেন। বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণের সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে।

জুম্মান তপদার খাটরা বিলওয়াই গ্রামের তপদার বাড়ির বাসিন্দা। তিনি বিল্লাল হোসেন তপদার ও শাহনাজ বেগম দম্পতির ছোট ছেলে। পাঁচ সদস্যের পরিবারে তাঁর দুই বোন ও এক ভাই।

জানা যায়, জীবিকার তাগিদে জুম্মান তপদার ২০২৩ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও নিজের ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টার পাশাপাশি ইউএস আর্মিতে যোগদানের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়ায় সফলতা অর্জন করেন তিনি।

জুম্মানের এ অর্জনে তার পরিবার ও স্বজনরা আনন্দিত। স্থানীয়রাও তার সাফল্যকে হাজীগঞ্জের জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন। তারা জুম্মান তপদারের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফল কর্মজীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

উল্লেখ্য, ইউএস আর্মিতে বাংলাদেশি বংশোদ্ভূত একজন তরুণের এ অর্জন তার নিজের পাশাপাশি পরিবার ও নিজ এলাকার জন্যও সম্মানের বলে মনে করছেন এলাকাবাসী। বর্তমানে জুম্মানের পুরো পরিবার আমিরিকায় বসবাস করছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৩-০৮-২০২৬ ১২:৪২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 3 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া