এমপির আবেদনে চাঁদপুরে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা
২৩ আগস্ট, ২০২৬ ১১:৩৫ অপরাহ্ন

  

এমপির আবেদনে চাঁদপুরে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৩-০৮-২০২৬ ১১:১৫ অপরাহ্ন
এমপির আবেদনে চাঁদপুরে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা
চাঁদপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ এবং হাসপাতালসংলগ্ন সিভিল সার্জন কার্যালয়ের জমিতে নতুন ১৫ তলা ভবন নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ১৭ আগস্ট স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ ও সংসদ সচিব মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ গত ১০ আগস্ট প্রধানমন্ত্রীর কাছে একটি সরকারি পত্র পাঠান। ওই পত্রে তিনি চাঁদপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার পাশাপাশি হাসপাতালসংলগ্ন সিভিল সার্জন কার্যালয়ের জমিতে নতুন ১৫ তলা ভবন নির্মাণের আবেদন জানান।

এর পরিপ্রেক্ষিতে হাসপাতালটির শয্যাসংখ্যা বৃদ্ধি এবং বহুতল ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর অনুরোধ জানানো হয়।

এ বিষয়ে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “চাঁদপুরের সকল মানুষের কাছে আন্তরিকভাবে দোয়া চাই—যেন আগামী সাড়ে চার বছরের মধ্যে এলাকার এই গুরুত্বপূর্ণ ও বড় বড় কাজগুলো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে সফলভাবে সম্পন্ন করতে পারি।”

তিনি আরও বলেন, “সকলের দোয়া, সহযোগিতা ও ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টাগুলো কবুল করেন এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন।”

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে চাঁদপুরের সরকারি স্বাস্থ্যসেবার পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়বে। রোগীদের শয্যাসংকট কমার পাশাপাশি আধুনিক চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা সম্প্রসারিত হবে। এতে চাঁদপুর জেলা ছাড়াও আশপাশের এলাকার মানুষ উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৩-০৮-২০২৬ ১১:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 30 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া