শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৪-০৮-২০২৬ ০৩:৩৫ অপরাহ্ন |
সোমবার (২৪ আগস্ট) চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমাত উল্লাহ।
বিএসটিআই সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠান দুটি বিএসটিআইয়ের মান সনদের জন্য আবেদন না করেই সুইটমিট, ফার্মেন্টেড মিল্ক, বিস্কুট, ব্রেড ও কেকজাত পণ্য বিক্রি, বিতরণ এবং বাণিজ্যিকভাবে বিজ্ঞাপন দিয়ে আসছিল।
অভিযানে ইলিশ চত্বর এলাকার কাশ্মীরি সুইটস অ্যান্ড লাইভ বেকারিকে বিএসটিআই আইন, ২০১৮-এর ৩১ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে মিশন রোডের আরাবিয়ান সুইটস অ্যান্ড পেস্ট্রি শপকে আরও ২৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুমিল্লার ফিল্ড অফিসার (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল।
বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, মানসম্মত পণ্য নিশ্চিত করা এবং ভোক্তাস্বার্থ রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া