চাঁদপুরে পচা ইলিশ ও মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
২৫ আগস্ট, ২০২৬ ১২:২৮ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুরে পচা ইলিশ ও মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন ডেস্ক
২৫-০৮-২০২৬ ১২:১৬ অপরাহ্ন
চাঁদপুরে পচা ইলিশ ও মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
চাঁদপুর পৌর শহরের বড় স্টেশন মাছ বাজারে পচা ইলিশ বিক্রির অভিযোগে ‘মেসার্স ইসমাইল ট্রেডার্স’কে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে আরও দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে শহরের বড় স্টেশন মাছ বাজার, ছায়াবানীর মোড় ও স্টেডিয়াম রোড এলাকায় এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিবন্ধন নবায়ন না থাকা, বিক্রয় রসিদ না দেওয়া এবং পচা ইলিশ বিক্রির অপরাধে মেসার্স ইসমাইল ট্রেডার্সকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ও লেবেলবিহীন বিদেশি পণ্য বিক্রির দায়ে ‘তুবা মার্ট’কে ১০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণের দায়ে ‘ফুড বাইটস’কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও নিরাপদ খাদ্য পরিদর্শক নীনা আক্তার এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সহায়তা প্রদান করে।


অনলাইন ডেস্ক ২৫-০৮-২০২৬ ১২:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 7 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া