শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৬-০৮-২০২৬ ০৭:২৩ অপরাহ্ন |
বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত শাহরাস্তি মডেল থানার উদ্যোগে উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত র্যালিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামসহ থানার অন্যান্য পুলিশ সদস্য অংশ নেন। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় ৩০০ থেকে ৪০০ জন র্যালিতে অংশগ্রহণ করেন।
র্যালিটি শোরসাক বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে জনসচেতনতামূলক বিভিন্ন বার্তা তুলে ধরেন।
র্যালি শেষে চেড়িয়ারা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদক প্রতিরোধ এবং মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই ধ্বংস করে না; এটি একটি পরিবার, সমাজ ও দেশের ভবিষ্যৎকে বিপন্ন করে। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তাঁরা মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতা ও পারিবারিক নজরদারি বাড়ানোর আহ্বান জানান।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া