চাঁদপুরে ‘তারুণ্যের প্রত্যয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’ অনুষ্ঠিত
২৭ আগস্ট, ২০২৬ ০৮:২৮ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুরে ‘তারুণ্যের প্রত্যয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’ অনুষ্ঠিত

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
২৭-০৮-২০২৬ ০৭:২৮ পূর্বাহ্ন
চাঁদপুরে ‘তারুণ্যের প্রত্যয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’ অনুষ্ঠিত
'যুক্তির আলোয় জাগুক তারুণ্য, গড়ে উঠুক সুন্দর আগামী' এই স্লোগান কে সামনে রেখে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, আল-আমিন একাডেমী এর উদ্যোগে আয়োজিত হয়েছে 'তারুণ্যের প্রত্যয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬'।

বুধবার (২৬ বুধবার) আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকন্ঠ ফাউন্ডেশন চাঁদপুর শহরের পরিচালক মো: জাহিদুল ইসলাম। তিনি বলেন,শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের জন্য কিশোরকণ্ঠ নিয়মিত বিভিন্ন আয়োজন করে থাকে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত আয়োজনে পাশে থাকার জন্য আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবেট বাংলাদেশের সাধারণ সম্পাদক আবু সূফিয়ান নোমান। তিনি বিতর্কের নিয়ম কানুন সহ ভালো বিতার্কিক হওয়ার বিষয় উপস্থাপন করেন।

উল্লেখ প্রতিযোগিতায় আল আমিন একাডেমীর ১০টি দল অংশগ্রহণ করে। দুই ধাপের বাছাইপর্ব শেষে চারটি টিম সেমিফাইনালে অংশগ্রহণ করে। সেমিফাইনাল শেষে 'ডিজিটাল বিনোদন শিক্ষার্থীদের পাঠাভ্যাস গঠনে প্রধান অন্তরায়' বিষয়ের উপর 'মাটির রোদ' ও 'যুক্তির দর্পন' নামের দুটি দল ফাইনালে অংশগ্রহণ করে। অসংখ্য যুক্তি তর্কের পর টিম 'মাটির রোদ' চ্যাম্পিয়ন হয়।

অংশগ্রহণকারী সকল বিতার্কিকদের জন্য সনদপত্রের পাশাপাশি চ্যাম্পিয়ন, রানার্স আপ ও শ্রেষ্ঠ বিতার্কিককে ক্রেস্ট প্রদান করা হয়।


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ২৭-০৮-২০২৬ ০৭:২৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 29 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া