শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৭-০৮-২০২৬ ০৮:৩৪ অপরাহ্ন |
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় হাজীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সমন্বয় কমিটির সভায় নতুন কমিটি গঠন করা হয়। প্রেসক্লাবের সমন্বয় কমিটির আহ্বায়ক জহিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মুন্সী মোহাম্মদ মনির, সদস্যসচিব অধ্যাপক এস এম চিশতি এবং সদস্য গাজী সালাউদ্দিন ও কাজী হারুনুর রশিদ।
এ ছাড়া সভায় প্রেসক্লাবের বর্তমান সভাপতি খালেকুজ্জামান শামীম ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার উপস্থিত ছিলেন। সভা শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ২০২৬–২৭ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি হস্তান্তর করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি কামরুজ্জামান টুটুল দৈনিক চাঁদপুর কণ্ঠের ব্যুরো ইনচার্জ এবং দৈনিক কালের কণ্ঠ ও একাত্তর টেলিভিশনের হাজীগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদ দৈনিক দেশ রূপান্তরের হাজীগঞ্জ প্রতিনিধি এবং দৈনিক শপথের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি মো. মেহেদী হাছান সর্দার ও মো. সাইফুল ইসলাম সিফাত; যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মিরাজ মুন্সী ও মো. মঞ্জুর আলম; সাংগঠনিক সম্পাদক গাজী মহিন উদ্দিন; অর্থ সম্পাদক মো. হাবীব উল্যাহ; দপ্তর সম্পাদক মো. আলমগীর কবির; প্রচার সম্পাদক মো. হুমায়ুন কবির; ধর্মবিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক সুমন এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সুজন দাস।
কার্যকরী সদস্যরা হলেন—মো. আরিফ ইমাম মিন্টু, খালেকুজ্জামান শামীম, মহিউদ্দিন আল আজাদ, হাছান মাহমুদ, এনায়েত মজুমদার, খন্দকার আরিফ, কাউছার আহমেদ রিপন, রেজাউল করিম নয়ন ও মুনছুর আহমেদ বিপ্লব।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া