চাঁদপুরে নাভানা হাসপাতাল ও ল্যাব ওয়ান ডায়াগনস্টিককে ৭০ হাজার টাকা জরিমানা
২৮ আগস্ট, ২০২৬ ০৩:৪৪ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুরে নাভানা হাসপাতাল ও ল্যাব ওয়ান ডায়াগনস্টিককে ৭০ হাজার টাকা জরিমানা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৮-০৮-২০২৬ ০১:৪৪ পূর্বাহ্ন
চাঁদপুরে নাভানা হাসপাতাল ও ল্যাব ওয়ান ডায়াগনস্টিককে ৭০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে দুটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে এক্স-রে রুমের ব্যবস্থাপনায় অনিয়ম পাওয়ায় অপর একটি ডায়াগনস্টিক সেন্টারকে সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) দুপুরে চাঁদপুর শহরের স্টেডিয়াম রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, স্টেডিয়াম রোডে অবস্থিত নাভানা প্রাইভেট হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক না থাকা, ডিপ্লোমা নার্সের অনুপস্থিতি, অপারেশন থিয়েটারসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম এবং বর্জ্য ব্যবস্থাপনায় ত্রুটি পাওয়া যায়। এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সড়কে অবস্থিত ল্যাব ওয়ান ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না থাকা এবং কাগজপত্রে বিভিন্ন অসঙ্গতি পাওয়া যায়। এসব কারণে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রতিষ্ঠান দুটি থেকে তাৎক্ষণিকভাবে মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অপরদিকে ডেল্টা ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনকালে প্রতিষ্ঠানটির এক্স-রে রুমের ব্যবস্থাপনায় অনিয়ম ও ত্রুটি পাওয়া যায়। এ কারণে কর্তৃপক্ষকে সতর্ক করা হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্তের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রফিকুল হাসান ফয়সাল উপস্থিত ছিলেন।

ডা. মো. রফিকুল হাসান ফয়সাল বলেন, চাঁদপুরে স্বাস্থ্যসেবার সঠিক মান বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৮-০৮-২০২৬ ০১:৪৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 8 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া