শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৮-০৮-২০২৬ ০৫:০২ অপরাহ্ন |
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে মজিবুর রহমান মিয়ার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। এতে পরিবারের দাবি, প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় মজিবুর রহমান মিয়ার মেয়ে মারিয়া আক্তার (২৪) বাদী হয়ে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, বাবার চিকিৎসার জন্য গত ২০ আগস্ট তারা ঢাকায় যান। এরপর ২৭ আগস্ট বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০টায় তার মা ঢাকা থেকে বাসায় এসে দেখতে পান, বাসার পেছনের জানালা ভেঙে অজ্ঞাতনামা চোরেরা ভেতরে প্রবেশ করে আলমারি ভেঙে দুই জোড়া স্বর্ণের কানের দুল, একটি গলার চেইন, একটি হাতের আংটি, দুটি নাকফুল ও নগদ ৭০ হাজার টাকা নিয়ে গেছে। এছাড়াও বাসার মোটর, বেসিনের কল, আটটি সিলিং ফ্যান, ওয়েল্ডিং মেশিন এবং বাসার প্রয়োজনীয় দলিলপত্র নিয়ে যায়। এমনকি বাসার ফার্নিচারগুলো কুপিয়ে রেখে যায়। আরও বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে রেখে যায়।
এদিকে অভিযোগের পর বৃহস্পতিবার বিকেলে সদর মডেল থানার এসআই জাহেদ হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে মজিবুর রহমান মিয়ার মেয়ে মারিয়া বলেন, আমাদের প্রায় সবকিছু নিয়ে গেছে। আমরা এখন প্রায় দিশেহারা। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে, তারা যেন দ্রুত ব্যবস্থা নেয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া