মহামায়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, তরুণ নিহত
৩০ আগস্ট, ২০২৬ ০৭:২৭ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

মহামায়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, তরুণ নিহত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৯-০৮-২০২৬ ০১:৫৯ অপরাহ্ন
মহামায়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, তরুণ নিহত
চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. তামিম হাসান (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে মহামায়া পল্লী বিদ্যুৎ এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত তামিম হাইমচর উপজেলার ২ নম্বর উত্তর আলগী ইউনিয়নের বাসিন্দা মো. দুলাল বেগ মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বন্ধু হাসিবের সঙ্গে মোটরসাইকেলে করে চাঁদপুরের একটি বাইক গ্রুপের মিলনমেলায় যোগ দিতে বের হন তামিম। পরে তারা ঘুরতে বের হলে মহামায়া পল্লী বিদ্যুৎ এলাকার কাছে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পানিতে পড়ে যায়।

এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা তামিম ছিটকে গিয়ে পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খান। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণ হয়।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে ঢাকায় নেওয়ার পথেই তামিমের মৃত্যু হয়।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৯-০৮-২০২৬ ০১:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 41 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া