শাহরাস্তিতে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সভা অনুষ্ঠিত
৩০ আগস্ট, ২০২৬ ০৭:২৭ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

শাহরাস্তিতে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সভা অনুষ্ঠিত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৯-০৮-২০২৬ ০৪:৫২ অপরাহ্ন
শাহরাস্তিতে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সভা অনুষ্ঠিত
চাঁদপুরের শাহরাস্তিতে মাদক নির্মূল ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে টামটা উত্তর ইউনিয়নের বলশীদ বাজারে এ কর্মসূচি পালিত হয়।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে আয়োজিত র‌্যালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামসহ থানার অন্যান্য পুলিশ সদস্য অংশ নেন।

এ ছাড়া স্থানীয় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় ৮০০ থেকে ৯০০ জন র‌্যালিতে অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে বলশীদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদক প্রতিরোধ এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান তারা।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৯-০৮-২০২৬ ০৪:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 14 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া