মতলব দক্ষিণে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
৩১ আগস্ট, ২০২৬ ০৮:৩২ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

মতলব দক্ষিণে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

মিজানুর রহমান
৩০-০৮-২০২৬ ১০:২৪ পূর্বাহ্ন
মতলব দক্ষিণে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় মতলব কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। সভা পরিচালনা করেন মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন। সভায় বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সাগর, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক খোকন, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও সাবেক কমিশনার মল্লিক মো. শাহজাহান, উপজেলা শ্রমিকদলের সভাপতি বাবুল ফরাজী, পৌর কৃষকদলের সভাপতি মো. মাহবুব প্রধান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান কাইয়ুম, মতলব পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের সিদ্দিকী, মতলব পৌর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহজাহান সাগর, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ পাশা, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান, মতলব পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বাবুল, মতলব পৌর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আবু সামা এবং উপাদী উত্তর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম রনিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। কর্মসূচির মধ্যে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ, র‌্যালি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে।

মিজানুর রহমান ৩০-০৮-২০২৬ ১০:২৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 12 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া