বিপিএইচসিডিএর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন চাঁদপুরের জি এম শাহীন
৩১ আগস্ট, ২০২৬ ০৮:৩১ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

বিপিএইচসিডিএর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন চাঁদপুরের জি এম শাহীন

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
৩০-০৮-২০২৬ ০২:৩৬ অপরাহ্ন
বিপিএইচসিডিএর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন চাঁদপুরের জি এম শাহীন
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে কো-অপ্ট হয়েছেন সংগঠনটির চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জি এম শাহীন।

রোববার (৩০ আগস্ট) সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও সম্প্রসারণের লক্ষ্যে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ষষ্ঠ সভার সিদ্ধান্ত অনুযায়ী জি এম শাহীনকে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে কো-অপ্ট করা হয়েছে।

জি এম শাহীন বর্তমানে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি চাঁদপুরের মেরিন হাসপাতাল অ্যান্ড কনসালটেশন সেন্টার ও মেরিন ডেভেলপারস লিমিটেডের চেয়ারম্যান এবং চাঁদপুর সেন্ট্রাল হাসপাতাল (প্রা.)-এর পরিচালক।

এ ছাড়া তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি এবং দৈনিক মেঘনা বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি চাঁদপুর জেলা ডায়াবেটিস সমিতির আজীবন সদস্য।

সাংবাদিক সংগঠনের নেতৃত্বেও ডা. জি এম শাহীনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামেরও সাবেক সাধারণ সম্পাদক।

কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত হওয়ায় বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক খাতের উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ৩০-০৮-২০২৬ ০২:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 38 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া