শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ৩০-০৮-২০২৬ ০৪:২৪ অপরাহ্ন |
রোববার (৩০ আগস্ট) সকালে চাঁদপুর শহরে তার নিজ চেম্বারের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে তাকে কচুয়া থানায় নিয়ে আসা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ আগষ্ট পালনের লক্ষ্যে উপজেলার পালাখাল এলাকায় নেতাকর্মীরা জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এঘটনায় কচুয়া থানার এস.আই মোঃ আবু তাহের মোল্লা বাদী হয়ে একটি সন্ত্রাসবিরোধী ৮/৯/১০/১২ ধারায় মামলা দায়ের করেন। যার নং ৫৯, তারিখ ৩০.০৮.২০২৬। ওই মামলায় অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে এবং ২৩ জন এজাহার নামীয় ও ১৫-২০ জন অজ্ঞাতনামা আসামী। ওই মামলার তদন্ত ও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।
কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম বলেন, “অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে কচুয়া থানার সন্ত্রাসবিরোধী একটি মামলার প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত অ্যাডভোকেট হেলাল উদ্দিন কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি কচুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া