শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ৩১-০৮-২০২৬ ০১:২৬ পূর্বাহ্ন |
শনিবার (২৯ আগস্ট) ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও দীর্ঘ সময় ধরে ভোট গণনা ও যাচাই-বাছাই শেষে রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে মো. সালাউদ্দিন আল ফারুক, সাধারণ সম্পাদক পদে মো. শাহাব উদ্দিন সাবু এবং সাংগঠনিক সম্পাদক পদে জিসান আহমেদ সিদ্দিকী নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সমিতির মোট ৩ হাজার ৬৭ জন ভোটারের মধ্যে ২ হাজার ৮০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে দুইজন এবং সাধারণ সম্পাদক পদে পাঁচজনসহ বিভিন্ন পদে মোট ৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। একজন ভোটারকে ১৩ থেকে ১৪টি পদে ভোট দিতে হওয়ায় ভোট গণনায় দীর্ঘ সময় লাগে।
সভাপতি: মো. সালাউদ্দিন আল ফারুক ঘোড়া প্রতীক, সহ-সভাপতি: ওমর ফারুক মোমবাতি প্রতীক, সাধারণ সম্পাদক: মো. শাহাব উদ্দিন সাবু আনারস প্রতীক, দপ্তর সম্পাদক: হাবীব উল্লাহ কলম প্রতীক, কোষাধ্যক্ষ: মহসিন মিয়াজী ডালিম প্রতীক, ক্রীড়া সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সজীব ফুটবল প্রতীক, সহ-সাধারণ সম্পাদক: বাহালুল আলম খোকন কাপ-পিরিচ প্রতীক, প্রচার সম্পাদক: আরমান তালুকদার হৃদয় টেলিভিশন প্রতীক, সাংগঠনিক সম্পাদক: জিসান আহমেদ সিদ্দিকী মাইক প্রতীক, শিল্প সম্পাদক: হাফেজ মো. তানভীর হোসেন সিএনজি প্রতীক, বাণিজ্য সম্পাদক: আলী আশরাফ গোলাপ ফুল প্রতীক।
নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও নির্বাচন আহ্বায়ক মোহাম্মদ শাহজালাল, উপজেলা সমবায় কর্মকর্তা ও সদস্য সচিব মো. গোলামুর রহমান এবং উপজেলা আইসিটি কর্মকর্তা ও সদস্য মোশাররফ হোসেন।
নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে হাজীগঞ্জ বাজারে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। প্রার্থীরা শেষ মুহূর্ত পর্যন্ত ব্যবসায়ীদের সঙ্গে গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত ছিলেন। ভোটগ্রহণের দিনও ব্যবসায়ী ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়।
নবনির্বাচিত কমিটিকে ঘিরে ব্যবসায়ীদের প্রত্যাশাও রয়েছে অনেক। বিশেষ করে বাজারের যানজট নিরসন, নিরাপত্তা জোরদার, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং হাজীগঞ্জ বাজারকে আরও আধুনিক ও ব্যবসাবান্ধব হিসেবে গড়ে তোলার বিষয়ে কার্যকর উদ্যোগ চান ব্যবসায়ীরা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া