শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ৩১-০৮-২০২৬ ০৩:৫৫ অপরাহ্ন |
চক্ষু ক্যাম্পে রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেন আব্দুল্লাহ অপটিকসের ব্যবস্থাপনা পরিচালক ডা. মিজানুর রহমান।
স্থানীয়রা জানান, তানিয়া ইশতিয়াক খান একজন মানবিক মানুষ হিসেবে এলাকায় সুপরিচিত। মানুষের অন্যতম মৌলিক চাহিদা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি দীর্ঘ ছয় বছর ধরে ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন পাড়া, মহল্লা ও ওয়ার্ডে কাজ করে যাচ্ছেন। নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়ার পাশাপাশি অসহায় রোগীদের চোখের ছানি ও নেত্রনালির অস্ত্রোপচারের ব্যবস্থাও করে আসছেন তিনি।
বিনামূল্যে উন্নত চিকিৎসাসেবা, ওষুধ ও চশমা পেয়ে এলাকার দরিদ্র ও অসহায় রোগীরা তানিয়া ইশতিয়াক খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ধরনের মানবিক স্বাস্থ্যসেবা কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে আয়োজকেরা জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন ‘বিজয়ী’র স্বপ্নদ্রষ্টা আশিক খান, তরুণ সমাজসেবক সাদ্দাম হোসেন, টিম বিজয়ীর স্বেচ্ছাসেবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া