নজরুলবর্ষ উদযাপনে কালেক্টরেট স্কুল এন্ড কলেজে মোহন বাঁশি স্মৃতি ও সাংস্কৃতিক সংগঠনের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৮ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

নজরুলবর্ষ উদযাপনে কালেক্টরেট স্কুল এন্ড কলেজে মোহন বাঁশি স্মৃতি ও সাংস্কৃতিক সংগঠনের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

চাঁদপুর বুলেটিন ডেস্ক
৩১-০৮-২০২৬ ০৭:০২ অপরাহ্ন
নজরুলবর্ষ উদযাপনে কালেক্টরেট স্কুল এন্ড কলেজে মোহন বাঁশি স্মৃতি ও সাংস্কৃতিক সংগঠনের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ‘নজরুলবর্ষ: ২০২৬-২৭’ উদযাপনের অংশ হিসেবে চাঁদপুরে ‘চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় চাঁদপুর শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শ্রেণি কক্ষে বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও চিত্র প্রশিক্ষক অজিত দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের পক্ষে বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক- মোহাম্মদ অলিউল্লাহ তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংস্কৃতি, সাম্য ও মানবতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের পাশাপাশি সাহিত্য-সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি এবং মুক্তচিন্তার বিকাশে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ।

ক্ষুদে শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশ নিয়ে তাদের সৃজনশীল ভাবনা রঙ-তুলির মাধ্যমে ক্যানভাসে তুলে ধরে। তিনি, আরো আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, সাহিত্য ও সংস্কৃতিচর্চা আরও বিকশিত হবে।

আরো বক্তব্য রাখেন, চাঁদপুর সাহিত্য একাডেমির পরিচালক সাংবাদিক আশিক বিন রহিম।

বক্তব্য শেষে বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি ও সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি সাংবাদিক মো: আলমগীর হোসেন পাটওয়ারীর সঞ্চালনায় প্রতিযোগিতা শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে তিনটি গ্রুপ থেকে বিজয়ীদের নির্বাচন করা হয় এবং তিনটি গ্রুপের পাঁচ জন করে পনেরো জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

নির্বাচন কার্যক্রমে বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা দায়িত্ব পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য হাসান হাবীব ধ্রুব, অর্পিতা দত্ত, শায়ন্তি দাস, আতিয়া খানম, পালকি কর্মকার ও প্রিয়ন্তি দত্ত।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ৩১-০৮-২০২৬ ০৭:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 17 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া