চাঁদপুর জেলা পুলিশ থেকে বিদায় নিলেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৮ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুর জেলা পুলিশ থেকে বিদায় নিলেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান

চাঁদপুর বুলেটিন ডেস্ক
৩১-০৮-২০২৬ ০৮:৪৪ অপরাহ্ন
চাঁদপুর জেলা পুলিশ থেকে বিদায় নিলেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান
চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমানের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ আগস্ট ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়, চাঁদপুরে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

​চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে বক্তারা বিদায়ী কর্মকর্তা মোঃ লুৎফর রহমানের কর্মকালীন দায়িত্বশীলতা, দক্ষতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন। চাঁদপুর জেলা পুলিশে তাঁর অবদান এবং সহকর্মীদের সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক বক্তাদের আলোচনায় উঠে আসে।

​বিদায়ী বক্তব্যে মোঃ লুৎফর রহমান চাঁদপুর জেলা পুলিশে কর্মকালীন সময়ের নানা স্মৃতিচারণ করেন এবং দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী কর্মকর্তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন কর্মস্থলে সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়। এ সময় এক আবেগঘন পরিবেশে সহকর্মীদের ভালোবাসা ও শুভকামনা নিয়ে তিনি বিদায় গ্রহণ করেন।

​উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবীরসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

চাঁদপুর বুলেটিন ডেস্ক ৩১-০৮-২০২৬ ০৮:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 16 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া