শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ০১-০৯-২০২৬ ১০:৫৫ অপরাহ্ন |
নজরুল বর্ষ উপলক্ষে চাঁদপুর থিয়েটার ফোরামের আয়োজনে দশ দিনব্যাপী নাট্যোৎসবের ৯ম দিনে বিশিষ্ট সমাজসেবক ও চাঁদপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রাখায় চাঁদপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফ উদ্দিন পলাশকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত নাট্যোৎসবের ৯ম দিনের অনুষ্ঠানে তাকে সংবর্ধিত অতিথি হিসেবে উত্তরীয় পরিয়ে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা- কবির হোসেন সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি- জসিম উদ্দিন খান বাবুল।
এছাড়া সমাজসেবামূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ক্লিন চাঁদপুর’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাড. নূরুল আমিন খান আকাশকেও সংবর্ধিত অতিথি হিসেবে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আহ্বায়ক শরীফ চৌধুরী।
নাট্যোৎসবের ৯ম দিনের আয়োজন শুরু হয় বিকেল সাড়ে ৪টায় চাঁদপুরের স্বনামধন্য নৃত্য সংগঠন ‘নৃত্যাঙ্গন’-এর মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে। নৃত্য পরিবেশনার পর অনুষ্ঠিত হয় শুভেচ্ছা পর্ব ও সংবর্ধনা অনুষ্ঠান।
শুভেচ্ছা পর্ব শেষে চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের পরিবেশনায় মঞ্চস্থ হয় নাটক ‘মহুয়া’। নাটক পরিবেশনের মধ্য দিয়ে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত দশ দিনব্যাপী নাট্যোৎসবের ৯ম দিনের আয়োজনের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুল বর্ষ উপলক্ষে চাঁদপুর থিয়েটার ফোরামের আয়োজনে দশ দিনব্যাপী এ নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে চাঁদপুরের বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংগঠন ধারাবাহিকভাবে নাটক, নৃত্যসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া