মতলব দক্ষিণে আগুনে দুটি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৭ লাখ টাকা
০২ সেপ্টেম্বর, ২০২৬ ০২:০৭ অপরাহ্ন

  

   শিরোনামঃ

মতলব দক্ষিণে আগুনে দুটি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৭ লাখ টাকা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০২-০৯-২০২৬ ০১:৩৯ অপরাহ্ন
মতলব দক্ষিণে আগুনে দুটি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৭ লাখ টাকা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বৈদ্যুতিক গোলযোগ থেকে লাগা আগুনে দুটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। এতে আনুমানিক সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় প্রায় ২০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার দক্ষিণ নওগাঁও এলাকার ঢালী বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

মতলব দক্ষিণ ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, সকাল সোয়া ৮টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় চার কিলোমিটার দূরের ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল ৮টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে সকাল ৯টা ৩৫ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।

আগুনে বাড়ির মালিক মো. ফারুক ঢালী ও মো. জুয়েল ঢালীর তিন কক্ষবিশিষ্ট দুটি কাঁচা বসতঘর পুড়ে যায়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অভিযানে নেতৃত্ব দেন মতলব দক্ষিণ ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান তুহিন। অভিযানে একজন দলনেতা, একজন গাড়িচালক ও পাঁচজন ফায়ারফাইটার অংশ নেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০২-০৯-২০২৬ ০১:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 8 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া