চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা নূর আজম নরসিংদীতে বদলি
০২ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:০৪ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা নূর আজম নরসিংদীতে বদলি

অনলাইন ডেস্ক
০২-০৯-২০২৬ ০২:৫৩ অপরাহ্ন
চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা নূর আজম নরসিংদীতে বদলি
চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার (শরীফ)কে নরসিংদী পৌরসভায় বদলি করা হয়েছে। একই আদেশে নরসিংদী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমানকে চাঁদপুর পৌরসভায় পদায়ন করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা থেকে গত ৩১ আগস্ট এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। যুগ্ম সচিব মো. সগীর হোসেন স্বাক্ষরিত আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ৮ সেপ্টেম্বর থেকে তাঁরা বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজ’ হয়েছেন বলে গণ্য হবেন।

এদিকে বদলির খবর ছড়িয়ে পড়ার পর মুহাম্মদ নূর আজম বীন আখতার বর্তমান কর্মস্থলে বহাল থাকতে তদবির শুরু করেছেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করেছে।


অনলাইন ডেস্ক ০২-০৯-২০২৬ ০২:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 26 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া