চাঁদপুরের বাকিলায় ১২ বছরের শিশু নাবিল নিখোঁজ: পরিবারের আকুতি
০২ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:২৪ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুরের বাকিলায় ১২ বছরের শিশু নাবিল নিখোঁজ: পরিবারের আকুতি

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০২-০৯-২০২৬ ০৫:০৬ অপরাহ্ন
চাঁদপুরের বাকিলায় ১২ বছরের শিশু নাবিল নিখোঁজ: পরিবারের আকুতি
চাঁদপুরের বাকিলা থেকে মোঃ নাবিল হাসান রাপি (১২) নামের ১২ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। গত ৩১ আগস্ট ২০২৬ তারিখ সকাল ৯টার দিকে বাকিলা দক্ষিণ সন্না মোল্লা বাড়ি থেকে সে নিখোঁজ হয়।

​পরিবার সূত্রে জানা যায়, ৩১ আগস্ট সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নাবিলের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সম্ভাব্য সকল স্থানে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। নিখোঁজের সময় তার পরনে ছিল কালো রঙের গেঞ্জি ও সাদা পায়জামা।

​সন্তানকে হারিয়ে পরিবারটি বর্তমানে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। শিশুটির সন্ধানে প্রশাসন ও সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে তার পরিবার।

​কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির সন্ধান পেলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে: ​📞 যোগাযোগের নম্বর: ০১৮১৪৪২৯১৯৪

চাঁদপুর বুলেটিন ডেস্ক ০২-০৯-২০২৬ ০৫:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 22 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া