শিরোনামঃ
ফয়েজ আহমেদ ০৬-০৯-২০২৬ ১২:১৬ পূর্বাহ্ন |
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর এলাকার রোগী মো. দিদার হাসপাতালের দ্বিতীয় তলায় ভর্তি ছিলেন। একই ওয়ার্ডে পাশের সিটে ভর্তি থাকা ছামিয়া নামের এক বৃদ্ধা রোগীকে তিনি হাসপাতালের বাইরে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
পরবর্তীতে ওই বৃদ্ধার কাছ থেকে দুই কানের দুল নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। এ সময় লিমা আক্তার নামে এক নারী বিষয়টি দেখতে পেয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ঘুষি মারা হয়েছে বলেও অভিযোগ করা হয়।
ঘটনাটি আশপাশের লোকজনের নজরে আসার পর দিদারের সঙ্গে থাকা কিছু মালামাল অন্য একজনের কাছে চলে যায় বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে। ওই ব্যক্তি পরে ঘটনাস্থল থেকে চলে যান বলে সংশ্লিষ্টরা জানান।
পরে উপস্থিত লোকজন মো. দিদারকে আটক করে হাসপাতালের সামনে নিয়ে আসেন। বিষয়টি হাসপাতালের নিরাপত্তায় দায়িত্বে থাকা আনসার সদস্যদের নজরে এলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
আনসার সদস্যদের দাবি, জিজ্ঞাসাবাদ ও তল্লাশির সময় দিদারের কাছ থেকে একটি ধারালো দা, দুটি ছুরি, একটি বড় সুই, নেশাজাতীয় দ্রব্য হিসেবে সন্দেহ করা একটি সামগ্রী, ছোট ছোট আংটি/পাথর, বালু ও অন্যান্য কিছু সামগ্রী পাওয়া যায়।
তবে এসব সামগ্রীর প্রকৃত পরিচয় ও এগুলো কী উদ্দেশ্যে তার কাছে ছিল, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পরে আটক মো. দিদারকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া