চাঁদপুরে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে যুবধারা চেয়ারম্যান গ্রেপ্তার
০৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:৩৪ পূর্বাহ্ন

  

চাঁদপুরে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে যুবধারা চেয়ারম্যান গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৬-০৯-২০২৬ ০১:১২ পূর্বাহ্ন
চাঁদপুরে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে যুবধারা চেয়ারম্যান গ্রেপ্তার
চাঁদপুরের হাজীগঞ্জে গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় দীর্ঘদিন পলাতক থাকা যুবধারা সমবায় সমিতির চেয়ারম্যান জুলহাস মিয়াকে গ্রেপ্তার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) হাজীগঞ্জের বাকিলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হাজীগঞ্জ থানার এসআই আবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নেওয়া এবং তা আত্মসাতের অভিযোগে মোহাম্মদ আরিফুল ইসলাম বাদী হয়ে আদালতে একটি মামলা করেন। মামলাটি প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা হয়। ওই মামলায় জুলহাস মিয়ার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

গ্রেপ্তার জুলহাস মিয়া হাজীগঞ্জ উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়নের আবুল বাশারের ছেলে। যুবধারা সমবায় সমিতির চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট, বাকিলা ও হাজীগঞ্জ এলাকায় অফিস রয়েছে বলে জানা গেছে।

হাজীগঞ্জ থানার এসআই আবির হোসেন বলেন, “জুলহাস মিয়ার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।”

এদিকে জুলহাস মিয়ার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর তার কাছে অর্থ পাওনা থাকার দাবি করা কয়েকজন গ্রাহকের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তবে তার বিরুদ্ধে ওঠা অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগগুলো আদালতে বিচারাধীন বিষয় এবং অভিযোগের সত্যতা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।

ভুক্তভোগী হিসেবে দাবি করা ব্যক্তিদের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাদের পাওনা অর্থ বা অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৬-০৯-২০২৬ ০১:১২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 33 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া