অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হাজীগঞ্জের ইমামে রাব্বানী দরবার থেকে শামীম রেজাকে বহিষ্কার
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:০৯ অপরাহ্ন

  

   শিরোনামঃ

অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হাজীগঞ্জের ইমামে রাব্বানী দরবার থেকে শামীম রেজাকে বহিষ্কার

ফয়েজ আহমেদ
০৭-০৯-২০২৬ ০৫:৫২ পূর্বাহ্ন
অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হাজীগঞ্জের ইমামে রাব্বানী দরবার থেকে শামীম রেজাকে বহিষ্কার


হাজীগঞ্জে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. শামীম রেজাকে ইমামে রাব্বানী দরবার শরীফের সব ধরনের কার্যক্রম ও সংশ্লিষ্টতা থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) ইমামে রাব্বানী দরবার শরীফ কমপ্লেক্স, মোজাদ্দেদ নগর, ধেররা, হাজীগঞ্জ, চাঁদপুর থেকে এ-সংক্রান্ত একটি বিশেষ নির্দেশনা জারি করা হয়। এতে দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী স্বাক্ষর করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়-বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে মো. শামীম রেজাকে ইমামে রাব্বানী দরবার শরীফের ‘লকাব আল-আবেদী’ পদবি/পরিচয় এবং দরবার শরীফের সকল কার্যক্রম ও সংশ্লিষ্টতা থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কারের তারিখ থেকে শামীম রেজার সঙ্গে ইমামে রাব্বানী দরবার শরীফের কোনো সাংগঠনিক, সামাজিক বা ধর্মীয় সম্পর্ক থাকবে না। দরবার শরীফের নাম, পরিচয়, পদবি কিংবা সংশ্লিষ্টতা ব্যবহার করে কোনো কার্যক্রম পরিচালনা করলে তা কর্তৃপক্ষের অনুমোদিত বলে গণ্য হবে না।
দরবার সংশ্লিষ্ট সূত্রে জানা যায়-শামীম রেজার ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। সম্প্রতি তার ধূমপানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ‘আল-আবেদী’ পদবি ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল বলেও জানা গেছে।
এদিকে, তার বিরুদ্ধে এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে দরবার কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে শামীম রেজার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগকারী এক নারী দাবি করেন-শামীম রেজা আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েকবার দৈহিক সম্পর্ক করেছেন। আমি এ ঘটনার বিচার চাই।”

 


ফয়েজ আহমেদ ০৭-০৯-২০২৬ ০৫:৫২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 23 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া