শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৭-০৯-২০২৬ ০২:২৫ অপরাহ্ন |
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের পুরাণ বাজারের ট্রাঙ্ক পট্টি ও সুতা পট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গাজী স্টোর, রিয়াদ স্টোর ও ইব্রাহিম স্টোরকে পৃথকভাবে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন প্রতিষ্ঠানে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির পাশাপাশি ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে খাদ্যপণ্য বাজারজাত করার বিষয়টি পাওয়া যায়। একই সঙ্গে অনুমোদনহীন ও নিম্নমানের শিশু খাদ্যও বিক্রির জন্য রাখা হয়েছিল। পরে এসব অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ স্বেচ্ছায় পরিশোধ করেন। এ সময় মেয়াদবিহীন ও অনুমোদনহীন নিম্নমানের শিশু খাদ্য ধ্বংস করা হয়।
এ ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকরা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। অভিযানের অংশ হিসেবে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে পুরাণ বাজার পুলিশ ফাঁড়ির একটি দল সার্বিক সহযোগিতা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া