শিরোনামঃ
ফয়েজ আহমেদ ০৯-০৯-২০২৬ ০১:১৮ অপরাহ্ন |
জিলাপির মধ্যে বিষাক্ত রসায়নিক ও নকল বিজ্ঞাপনের দায়ে জরিমানা
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ২টি প্রতিষ্ঠানকে ৪০,০০০/- টাকা জরিমানা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক চাঁদপুরের পাল বাজার ও কুমিল্লা রোড এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ ব্যবহার ও ক্ষতিকর রং মিশিয়ে খাবার দ্রব্য তৈরির অপরাধে মানিক হোটেল কে ১০,০০০/- টাকা এবং মিথ্যা বিজ্ঞাপন দিয়ে বিভ্রান্ত করা, বিভিন্ন ব্রান্ডের বিভিন্ন ধরনের পণ্যের খালি প্যাকেট অফিসে সংরক্ষণ করা ও নিম্নমানের পণ্য বিক্রয়ের অপরাধে এইচ. এম.সি.এল (এম এল এম কোম্পানি) কে ৩০,০০০/- টাকাসহ মোট ৪০,০০০/- টাকা জরিমানা আরোপ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। এসময় বিভিন্ন ব্রান্ডের খালি প্যাকেট ধ্বংস করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। এছাড়াও অভিযানের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়। চাঁদপুর জেলা পুলিশের একটি টিম অভিজানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া